Monday, June 8, 2026

অবশেষে ওড়িশা থেকে গ্রে*ফতার বেলেঘাটা গু.লিকাণ্ডে মূল অভিযুক্ত রাজু নস্কর

Date:

Share post:

বেলেঘাটা গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রাজু নস্কর গ্রেফতার। ঘটনার ৭ দিনের মাথায় ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার রাজু সহ তার চার সঙ্গী। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সেই গুলি চালানার ঘটনায় রাজুর আগে ২১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত রাজু নস্কর।

আরও পড়ুন:আমডাঙায় শু*টআউট! জ*খম তৃণমূল নেতা

মূলপাণ্ডা রাজু নস্করের বিরুদ্ধে পার্টি অফিসে আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকে রাজুকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। রাজু ওড়িশায় পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ। ওড়িশার গোপালপুরের হোটেলে ছিল রাজু-সহ ৪ জন। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা গিয়ে রাজু ও তার তিন জন সহযোগীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

গত রবিবার বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজু নস্কর ও অলকানন্দা দাসের অনুগামীদের মধ্যে গণ্ডগোলে উত্তপ্ত হয়ে বেলেঘাটা চত্বর। অলকার অনুগামীদের অভিযোগ ছিল, দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র মজুত করতেন রাজু। রাজুর অফিসে গেলে সেখান থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করে অলকানন্দের শিবির। সেই গুলিকাণ্ডে একজন জখমও হন।


যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন রাজু। তাঁর বিরোধী শিবিরের দাবি ছিল, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখিয়ে দিয়েছে রাজু হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...