Tuesday, June 23, 2026

আমডাঙায় শু*টআউট! জ*খম তৃণমূল নেতা

Date:

Share post:

আমডাঙায় শুটআউট। গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:আসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের


পুলিশ সূত্রের খবর, জখম তৃণমূল নেতার নাম আবু তোয়েব। রবিবার রাতে বাইকে চড়ে সন্তোষপুর থেকে ঘুরিগাছিতে ফিরছিলেন। মথুরা এলাকায় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতে গুলি লাগে তাঁরা। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করেন আবু তোয়েব। দুষ্কৃতীরা আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে বারাসতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনও অশান্তি না ছড়ায় তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।


 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...