Tuesday, June 23, 2026

আসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। সোমবার সকালে তাঁর মামলার শুনানি রয়েছে। এদিন শুনানি শুরুর দু’ঘণ্টা আগেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন ।সঙ্গে রয়েছেন তাঁর ঘনিষ্ঠরাও।

আরও পড়ুন:সাতসকালেই কারখানায় দাউদাউ করে জ্বলছে আ*গুন! ঘটনাস্থলে দমকল
লতিফের মামলার শুনানি হওয়ার কথা ছিল গত ৬ মে শনিবার। কিন্তু ওই দিন আদালতের এক বিচারকের মৃত্যুতে শোকপালন চলছিল আদালতে। অনুপস্থিত ছিলেন অন্য আইনজীবীরা। ৬ মে আদালতে উপস্থিত হয়েও ফিরতে হয় লতিফকে। তাঁর জন্য ২৭ এপ্রিলের নির্দেশই ৮ মে পর্যন্ত বহাল রাখা হয়েছিল। সোমবার শুনানির ঠিক দুঘণ্টা আগেই আদালতে হাজিরা দেন লতিফ।

সোমবার সকাল ৭টা নাগাদ লতিফ সিবিআই আদালতে আসেন। তাঁর সঙ্গে তাঁর কয়েকজন ঘনিষ্ঠও। সকাল ৯টায় বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে।


সিবিআই আসানসোলের বিশেষ আদালতে গরু পাচার মামলায় যে সাপ্লিমেন্টারি (তৃতীয়) চার্জশিট জমা দিয়েছিল, সেখানে আব্দুল লতিফের নাম উঠে এসেছে। সম্প্রতি রাজু ঝা হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছে লতিফের। কিন্তু তার পর থেকেই আচমকা বেপাত্তা হয়ে যান লতিফ। চার্জশিট পেশের পর থেকেই লতিফকে গ্রেফতার করতে সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাঁকে ধরা যায়নি। দিল্লিতে তাঁকে ডেকেও পাঠানো হয়েছিল। অসুস্থতার কথা বলে তিনি হাজিরা এড়িয়েছেন। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি লতিফকে রক্ষাকবচ দিয়েছে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আপাতত করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। তার পরেই আসানসোল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন লতিফ। তাঁর জামিন মঞ্জুর করা হয়।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...