Saturday, April 4, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতী দলে রাহুলের পরিবর্তে এলেন ইশান

Date:

Share post:

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। তার জায়গায় দলে এলেন ইশান কিষান। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। এদিকে চলতি আইপিএল-এ ভালো খেলেও ভারতীয় দলে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা।

এদিনের বিবৃতিতে বোর্ড জানিয়েছে, লখনৌ বনাম রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে রাহুল যে চোট পেয়েছিলেন, তার জন্য অস্ত্রোপচার করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন রাহুল। চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।

জয়দেব উনাদকাটকে নিয়েও লেখা হয়েছে বিবৃতিতে। বোর্ড জানিয়েছে, নেটে বল করতে গিয়ে তিনি যে চোট পেয়েছেন তাঁর জন্যে এনসিএ-তে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। এখনই উনাদকাটের পরিবর্ত কোনও ক্রিকেটারের নাম জানানো হয়নি। এখন উনাদকাট এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন এবং শক্তি বাড়ানোর কাজ করছেন।

আরও পড়ুন:কলকাতার লুচি-ঘুগনি মনে ধরেছে বরুণ চক্রবর্তীর


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...