Saturday, May 16, 2026

ফের বিতর্কে রোনাল্ডো, ম‍্যাচ শেষে মেজাজ হারালেন সিআরসেভেন

Date:

Share post:

ফের বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার আল খালিজের সঙ্গে ১-১ গোলে ড্র করে আল নাসের। আর পয়েন্ট নষ্ট হতেই মেজাজ হারান সিআরসেভেন। খেলার শেষে সাজঘরে ফেরার সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করেন প্রতিপক্ষ আল খালিজের এক সাপোর্ট স্টাফ। আর সে সময় রোনাল্ডো তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রোনাল্ডোর এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা।

প্রসঙ্গত ম্যাচ শেষে রোনাল্ডোর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন আল খালিজের ফুটবলার-কর্মীরা। রোনাল্ডো সকলে সঙ্গে কথা বলেন এবং হাত মেলান। মাঠ ছাড়ার আগে আল খালিজের এক ফুটবলার নিজের জার্সিও দিয়ে যান রোনাল্ডোকে। তবে পরিস্থিতি এক মুহূর্তে বদলে যায়, আল খালিজের এক সাপোর্ট স্টাফ রোনাল্ডোর সঙ্গে সেলফি তুলতে যান। আর সেই সময় রোনাল্ডো তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন।

প্রসঙ্গত সোমবার সৌদি প্রো লিগে আল খালিজের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের। শুরুতে এগিয়ে যায় আল খালিজ। ম‍্যাচের ১৭ মিনিটে গঞ্জালেজের গোলে ব‍্যবধান কমান আল নাসের। এরপর আর গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি রোনাল্ডোর দল।

আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন গব্বর

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...