Thursday, February 26, 2026

জনবহুল শহরে ডিজেল ফোর-হুইলার নি.ষিদ্ধ! কী বলছে সরকারি প্যানেলের রিপোর্ট

Date:

Share post:

দেশের যেসব শহরে জনসংখ্যা দশ লক্ষেরও বেশি সেই সব শহরে এবার ডিজেল চালিত যানবাহন (Diesel powered vehicles) থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum) দ্বারা নিযুক্ত কমিটির প্রতিবেদনে এই বিষয়ে একটি সুপারিশ জমা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী ২০২৭ সালের মধ্যে ভারতের উচিত ১০ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলিতে ডিজেল চালিত চার চাকা গাড়ির ব্যবহার নিষিদ্ধ করা এবং বৈদ্যুতিক এবং গ্যাস-জ্বালানিযুক্ত যানবাহনে জোর দেওয়া।

 

সূত্রের খবর প্রাক্তন পেট্রোলিয়াম সচিব তরুণ কাপুরের (Tarun Kapoor) নেতৃত্বাধীন এই কমিটির রিপোর্টে ২০৩৫ সালের মধ্যে অভ্যন্তরীণ দহনক্রিয়া যুক্ত ইঞ্জিনের মোটরসাইকেল, স্কুটার এবং থ্রি-হুইলারগুলিকে ধাপে ধাপে বন্ধ করার পরামর্শও দেওয়া হয়েছে। এমনকি আগামিতে যাতে শহরাঞ্চলে ডিজেল সিটি বাস সংযোজন না হয় সেই বিষয়েও চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্টে, যাত্রীবাহী গাড়ি এবং ট্যাক্সি সহ চার চাকার গাড়িগুলিকে আংশিকভাবে বৈদ্যুতিক এবং আংশিকভাবে ইথানল-মিশ্রিত পেট্রোলে প্রতিটি বিভাগে প্রায় ৫০ শতাংশ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল যত দ্রুত সম্ভব সংখ্যায় বাড়ানোর কথা বলা হয়েছে। ইভিতে (EV) রূপান্তরের জন্য সিএনজিকে ট্রানজিশন ফুয়েল হিসেবে ব্যবহার করার উপর জোর দেওয়া হয়েছে রিপোর্টে। যদিও এই নিয়ে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারিনি কেন্দ্রীয় সরকার।


 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...