Tuesday, June 9, 2026

উইকেন্ডেই রাঘব – পরিণীতির বাগদান? AAP সূত্রের খবর ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

বলিউড আর রাজনীতি (Bollywood and Politics) আবার মিলতে চলেছে। AAP নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda) আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Patineeti Chopra) বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকাপাকিভাবে আংটি বদলের দিনক্ষণ জানা গেল। আগামী শনিবার অর্থাৎ ১৩ মে রাঘব-পরিণীতির বাগদান (Engagement) সম্পন্ন হবে বলে আম আদমি পার্টি (AAP) সূত্রে খবর।

রাজধানীতে ঘরোয়া পরিবেশে একে অন্যের সঙ্গে আংটি বদল করবেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। গত কয়েকদিন ধরে মুম্বইতে থাকার পর আজ প্রেমিকাকে সঙ্গে নিয়েই দিল্লি উড়ে গেছেন রাঘব। আপাতত কিছুদিন রাজনীতি থেকে বেশ খানিকটা দূরে। দলীয় সূত্রে খবর দেড়শো জন আমন্ত্রিত উপস্থিত থাকবেন এই বাগদান অনুষ্ঠানে।রবিবার বান্দ্রায় ‘ডিনার ডেট’-এ একসঙ্গে দেখা গিয়েছিল চর্চিত যুগলকে। সোমবার সকালে তাঁদেরকে দেখা গেল এয়ারপোর্টে, নায়িকার পরনে লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা । অন্য দিকে কালো শার্ট, প্যান্টে রাঘব চাড্ডা হিরোর থেকে কিছু কম নন। যদিও রাঘব কিংবা পরিণতি কেউই বিয়ে বা বাগদান সম্পর্কিত কোনও কিছুই স্পষ্ট করে জানাননি।


 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...