Wednesday, May 13, 2026

ধেয়ে আসছে শক্তিশালী ‘মোকা’, গতিপথ বদলে আছড়ে পড়বে বাংলাদেশে!

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Cyclone Mocha)। হাওয়া অফিসের (Weather Department) কথা বলছেন অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আগামী রবিবার সন্ধ্যায় বাংলাদেশে (Bangladesh) আছড়ে পড়বে মোকা। প্রাথমিকভাবে মায়ানমারের সীমান্ত উপকূলের নাম উঠে এলেও আজ পর্যন্ত যা সম্ভাব্য গতিপথ তৈরি হয়েছে তাতে বাংলাদেশে দাপট দেখাতে চলেছে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে (Bay of Bengal) থাকা নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে যেভাবে সাগর উত্তাল হচ্ছে তাতে এটা স্পষ্ট যে প্রতি ঘন্টায় নিজের গতিবেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে জানানো হয়েছে ১০ থেকে ১২ পর্যন্ত সমুদ্রের উপর শক্তি বাড়াবে মোকা (Mocha)। সেই সময় সমুদ্রের মধ্যভাগ উত্তাল হবে। তারপরই ধীরে ধীরে স্থলভাগে তার প্রভাব পড়তে শুরু করবে।

 

প্রতিমুহূর্তে নিজের গতিপথ বদলাবার সম্ভাবনা তৈরি করছে ঘূর্ণিঝড় মোকা। এখনো পর্যন্ত যা খবর তাতে আগামী রবিবার দুপুরের পর থেকেই মোকার সম্ভাব্য ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশ। সেক্ষেত্রে তখন গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার। কক্সবাজার এবং মায়ানমার উপকূলের মাঝামাঝি দিয়ে সাইক্লোনটি আগামী ১৪ মে অতিক্রম করবে। তবে এটি যখন ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তখন আরও স্পষ্ট করে এর গতিপথ বোঝা যাবে। সাইক্লোন মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলাদেশে। এই নিয়ে সতর্কতা জারি করেছে হাসিনা সরকার।

এরাজ্যে মোকার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও , ১৪ মে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত এই রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে রাজ্যের বেশিরভাগ জেলায় চলবে তাপপ্রবাহ। আজ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির মাঝে গরমে পুড়বে বাংলার একাধিক জেলা। বৃহস্পতিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শুক্রবার তাপপ্রবাহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের রেশ কাটিয়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে আবার রবিবার। আবহবিদদের মতে, ঘূর্ণিঝড় মোকার কারণেই রাজ্য থেকে জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। তাই আপাতত গরমের দুর্ভোগ সহ্য করতে হবে বঙ্গবাসীকে।


 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...