Thursday, March 19, 2026

শহিদ রাজেশের পরিবারের পাশে অভিষেক, দ্রুত সব রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছনোর আশ্বাস

Date:

Share post:

ভারত-চিন সীমান্ত (India China Boarder) গালওয়ানে শত্রুর হামলায় শহিদ হন মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং (Rajesh Orang)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বুধবার সভার শেষে শহিদ জওয়ানের গ্রামে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) । শহিদ বেদি শ্রদ্ধা জানান তিনি। এরপরে কথা বলেন রাজেশের পরিবারের সঙ্গে।

গ্রামে অভিষেককে ধামসা, মাদল ও নাকাড়া বাজিয়ে স্বাগত জানান স্থানীয়রা। ২০২০ সালে গালওয়ানে শহিদ হন রাজেশ ওরাং (Rajesh Orang)। এদিন সেই পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “একটি ঘটনা ঘটে যাওয়ার পর অনেকে ভুলে যায়। আমরা ভুলি না। অনেকে মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমরা সেটাকে ঘৃণা করি। শহিদ রাজেশ ওরাংয়ের বাবা, মা-সহ পরিবারের সঙ্গে কথা বললাম। আমরা তাঁদের পাশে আছি।“ রাজ্যন সরকারের পরিষেবাগুলি পাচ্ছেন কি না সেটা জানতে চান অভিষেক। রাজ্যে র দেওয়া পাঁচ লক্ষ টাকা তারা পেয়েছেন। শহিদের বোন শকুন্তলা জেলাশাসকের অফিসে চাকরি পেয়েছেন। তবে শহিদ রাজেশের বাবা সুভাষ ওরাং কৃষকবন্ধু কার্ড নেই। মায়ের স্বাস্থ্য সাথী কার্ড নেই। সেগুলির দ্রুত ব্যাবস্থা করা হবে বলে আশ্বাস দেন অভিষেক। পরিবারের শিশুদের আদর করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যো্পাধ্যা্য় দেখা করতে যাওয়ায় আপ্লুত ওরাং পরিবার।

শহিদ পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ডেউচা পাঁচামি প্রসঙ্গ। গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, সময় লাগবে। কাজ চলছে। নিয়োগের বিষয়ে অভিষেক আশ্বস্ত করে বলেন, নিয়োগ চলছে। বারোশো পুলিশে নিয়োগ হয়েছে।


 

 

Related articles

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...