Tuesday, May 19, 2026

২০১৪-র টেট উত্তীর্ণদের ডেটা সংগ্রহ শুরু, অতিরিক্ত ৬ নম্বর নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের!

Date:

Share post:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে বারবার আদালতের তোপের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার তদন্তে গতি আনতে আদালতের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) কাছে ২০১৪ সালের টেট (TET) উত্তীর্ণ শিক্ষকদের তথ্য তলব করেছে সিবিআই (CBI)। সেইমতো প্রতিটি স্কুলকে নির্দেশ পাঠাল পর্ষদ। পর্ষদের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সেল সিট-১ এবং ২-তে এই তথ্য পাঠাতে হবে। মোট ছ’টি জিনিস চাওয়া হয়েছে পর্ষদের তরফে।ধাপে ধাপে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের থেকে সেই তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।

২০১৪ সালের টেট উত্তীর্ণ হয়ে ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে যারা রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে চাকরি পেয়েছেন মূলত তাঁদের এই তথ্য জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলা যেমন কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভুম থেকে তথ্য পর্ষদ কর্তাদের হাতে এসে পৌঁছেছে। পাশাপাশি প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় বড় মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ২০১৪ সালের পরীক্ষার সব পরীক্ষার্থীকে ৬ নম্বর করে দেওয়ার কথা ঘোষণা করেছে আদালত। এবার এই নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এতে ২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রিপোর্ট তলব করা হয়েছে। প্রসঙ্গত প্রশ্নপত্রের ছটি ভুল থাকার কথা মাথায় রেখে এই ছয় নম্বর দেওয়ার ঘোষণা করা হয়েছিল হাইকোর্টের তরফে। সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। তবে এই নম্বর দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলায় মামলার জল অনেক দূর পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী শুনানি আগামী ১৫ মে।

 

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...