Thursday, May 14, 2026

বাতিল একের পর এক মেট্রো!অফিস টাইমে চরম হয়রানির শিকার যাত্রীরা!

Date:

Share post:

চলছে রক্ষণাবেক্ষণের কাজ। গতি কমেছে মেট্রোর। তার ওপর অফিস টাইমে বাতিল একের পর এক মেট্রো। পরবর্তী ট্রেনেও ভিড় বাড়ছে। সব মিলিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:১১ ঘণ্টা পার! শক্তিগড়ে এখনও পড়ে ট্রেনের বগি!বিপর্যস্ত রেল পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এমনিতে সকালবেলা অফিস টাইমে প্রতিটি ৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। কিন্তু যাত্রীদের অভিযোগ, সেই সময় কখনও কখনও বেড়ে ১০-১২ মিনিটও হয়ে যাচ্ছে। এরফলে দু’টি মেট্রোর ভিড় উঠে পড়ছে একটিতেই। আর এই গরমে এসি মেট্রোর মধ্যেও রীতিমতো দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।শুধু বাতিলই নয়, যে মেট্রোর দক্ষিণেশ্বরে যাওয়ার কথা, সেটাও যাত্রীদের দমদমে নামিয়ে দিচ্ছে।

বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। এই নিয়ে বুধবার মুখ খোলেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । তিনি জানান, ‘এটা ঠিক যে মেট্রো ধীরগতিতে চলাচল করছে। আমরা এই নিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। আমাদের কন্ট্রোল রুম থেকেও পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এটা সত্যিই যে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়ছেন।’

প্রসঙ্গত, কলকাতা মেট্রোর তরফে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ শেষ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যতদিন না পুরোপুরি এই সমস্যা মিটবে, ততদিন মেট্রো দেরিতে এলে বা বাতিল হলে তা ঘোষণা করার কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...