Tuesday, March 17, 2026

দিদির আইডিয়া! এবার আম মিষ্টির ম্যাজিকেই মজল মালদহ

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদহে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করার সময় আম দিয়ে মিষ্টি (Maldah Special Mango Sweet) বানানোর পরামর্শ দিয়েছিলেন। দিদির কথাকে শিরোধার্য করে মাঠে নামলেন মালদহের হালুইকররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইডিয়া কাজে লাগিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে মোট ১২ রকমের আমজাত মিষ্টি তৈরি করে তাক লাগালো মালদহ (Maldah)।

গ্রীষ্মকাল মানেই বাঙালির আম প্রীতি লাইমলাইটে চলে আসে। আর মালদহের আমের জগৎজোড়া খ্যাতি সম্পর্কে আট থেকে আশি সকলেই অবগত। বারোমাসই এর চাহিদা থাকে তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন সাতেক আগেই মালদহে প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানেই তিনি আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়ে ছিলেন। ব্যাপারটা ফেলে রাখতে চায়নি মালদহ প্রশাসন। সূত্রের খবর, বুধবার মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া (Nitin Singhania) মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমের নানারকম মিষ্টি তৈরির বিষয়ে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। ফল মিলেছে হাতেনাতে। জেলাশাসক বলেন, মালদহের মিষ্টি বিক্রেতারা খুব কম সময়ের মধ্যেই আমজাত নানারকম মিষ্টি ও আলাদা স্বাদের দই বানিয়েছেন। এবার তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। সাত দিনের প্রশিক্ষণ শিবিরে নানা প্রান্ত থেকে বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আমের রসকদম্ব, আমের সন্দেশ, আমের চমচম তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো মালদহ টাউন স্টেশন-সহ পাঁচটি জায়গায় এই ধরনের মিষ্টি ও দইয়ের দোকান বা কিয়স্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে আমজাত বিভিন্ন মিষ্টি, দই, আমসত্ত্ব, আমের আচার-সহ আম দিয়ে তৈরি নানারকম খাবার মিলবে। মালদহ শহরে আমজাত দ্রব্যের মেলা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে।

 

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...