Friday, April 24, 2026

‘মন কি বাত’ না শোনার অ.পরাধ! চরম শা.স্তির মুখে ৩৬ নার্সিং ছাত্রী

Date:

Share post:

‘মন কি বাত’ (Maan Ki Baat) না শোনার চরম শাস্তির মুখে পড়তে হল একদল নার্সিং ছাত্রীকে (Nursing Student)। সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মাসিক রেডিও অনুষ্ঠানের শততম পর্ব। আর সেই অনুষ্ঠান শোনার জন্য জারি হয়েছিল কড়া নির্দেশিকাও। কিন্তু সেই সম্প্রচার না শোনায় এক সপ্তাহের জন্য হস্টেল (Hostel) থেকেই বেরতে দেওয়া হয়নি ওই ছাত্রীদের। আর বিষয়টি সামনে আসতেই মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মন কি বাত না শোনার শাস্তি যে এতটা ভয়ানক হতে পারে এমন নিদর্শন বোধ হয় আগে কখনও দেখা যায়নি।

চণ্ডীগড়ের (Chandigarh) ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশন সেন্টারে এমন অভিযোগই সামনে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কলেজের অধ্যক্ষ একটি চিঠি জারি করে ৩৬ জন ছাত্রীকে কড়া শাস্তির নিদান দেন। আর সেই চিঠিতে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১০০ তম পর্বে যোগ দেয়নি তাঁদের সকলের নাম ছিল ওই চিঠিতে। তালিকায় প্রথম বর্ষের ২৮ জন এবং তৃতীয় বর্ষের আটজন শিক্ষার্থীর নাম রয়েছে। জানা গিয়েছে, মন কি বাত প্রদর্শনের আগে একটি চিঠি জারি করা হয়েছিল। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয় প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য স্ক্রিনিংয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। চিঠিতে এটিও যোগ করা হয়েছিল যে যারা বক্তৃতায় অংশ নেবে না তাদের আউটিং বাতিল করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদি শুরু করেন ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেখতে দেখতে ১০০ পর্বে পা দিয়েছে অনুষ্ঠানটি। আর সেই উপলক্ষেই চণ্ডীগড়ের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনে’র তরফে সেখানকার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে সকলকেই উপস্থিত থেকে ‘মন কি বাত’ শোনার নির্দেশ দেয় হস্টেল কর্তৃপক্ষ। কিন্তু বারবার বলা সত্ত্বেও কেন ওই ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত হয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে। আর তারপরই ছাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। তবে এই পরিস্থিতিতে ওই কলেজের প্রিন্সিপাল কোনও মন্তব্য করতে চাননি।

 

 

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...