Saturday, May 16, 2026

‘বেআইনি’ খনিগুলিকে ‘বৈধ’ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কয়লাপাচার রুখতে ‘বেআইনি’ খনিগুলিকে ‘বৈধ’ করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে উৎকর্ষ বাংলার পর্যালোচনা বৈঠকে এবিষয়টিকে নিয়ে কোল ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, এতে স্থায়ী চাকরির সংখ্যা বাড়বে।

মুখ্যমন্ত্রী কথায়, এটা কেন্দ্র-রাজ্যে মিলে করুক। যে খাদানগুলি অবৈধভাবে চলছে, সেগুলি যদি বৈধ করে দেওয়া হয়, তাহলে কয়লা (Coal) আর বাইরে বিক্রি করতে হয় না। পাচার রোখা যায়। পাশাপাশি, চাকরিও স্থায়ী হয়। এবিষয়ে কয়লামন্ত্রীকে নজর দিতে বলার কথাও বলেন মমতা।

এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “দোষটা আমাদের ঘাড়ে দিয়ে লাভ নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রক ও কয়লা মন্ত্রকের কাজ। অবৈধকে বৈধ করে দিলে টাকাও পাবে সরকার, লোকেদের চাকরিও হবে। বেআইনি খনন, বিপদ বন্ধ হবে।“ এদিন বৈঠকে রানিগঞ্জের ধসের বিষয়টার দিকে নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...