Thursday, June 25, 2026

রাজ্যপালের ভুলেই মহারাষ্ট্রে শিন্ডে সরকার! সুপ্রিম মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা

Date:

Share post:

এখনও পালাবদলের এক বছর হয়নি, ২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রে (Maharastra Government) ক্ষমতাবদলের মহাপর্বের সাক্ষী ছিল গোটা দেশ। উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির থেকে একনাথ শিণ্ডে-সহ (Eknath Shinde) ১৬ জন বিধায়ক দলত্যাগ থেকে শুরু করে শিন্ডে সরকার প্রতিষ্ঠা পর্যন্ত একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল। কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে কি ? এই নিয়েই মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলের সময়ে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। সরকার গড়তে বিজেপি নিযুক্ত তৎকালীন রাজ্যপাল ভগৎ সিং(Bhagat Singh Koshyari) কোশিয়ারির সিদ্ধান্তকে এদিন ‘ভুল’ বলে জানিয়ে দেয় সুপ্রিমকোর্ট।

২০২২ এর জুন মাসে যখন একের পর এক শিবসেনা বিধায়ক ঠাকরে শিবির ছেড়ে শিণ্ডে শিবিরে নাম লিখিয়েছিলেন। সে সময় আস্থাভোটে যাননি উদ্ধব বরং তিনি পদত্যাগের রাস্তায় হাঁটেন। যদি সেটা না হত তাহলে হয়তো আজ অন্যরকম সিদ্ধান্তের কথা ভাবনা চিন্তা করা যেত বলেই মত সুপ্রিম আদালতের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachud) নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ে বলেন, রাজ্যপাল যার ভিত্তিতে মনে করেছিলেন শিবসেনায় বিদ্রোহের ফলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন, তা ঠিক ছিল না। তাঁর কাছে কোনো প্রমাণ ছিল না। তাঁর সিদ্ধান্তও আইনমাফিক হয়নি। রাজ্যপাল কোশিয়ারির ভূমিকা নিয়ে সর্বোচ্চ আদালত কড়া সমালোচনা করায়, শিন্ডে সরকার টিকে গেলেও তার গঠন পদ্ধতির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েই গেল। এরপরই উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, ‘এটা আমাদের নৈতিক জয়।’

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...