Tuesday, March 17, 2026

দুরন্ত যশস্বী, কলকাতাকে ৯ উইকেটে হারাল রাজস্থান

Date:

Share post:

ঘরের মাঠে হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন রাজস্থান রয়‍্যালসের কাছে ৯ উইকেটে হারল নীতীশ রানার দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। বল হাতে চার উইকেট যুজবেন্দ্র চ‍্যাহালের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা। কলকাতার হয়ে ৫৭ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১০ রান করেন জেসন রয়। গুরবাজ করেন ১৮ রান। ২২ রান করেন নীতীশ রানা। রাজস্থানের হয়ে চার উইকেট নেন চ‍্যাহাল। দুই উইকেট নেন বোল্ট। একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং কে এম আসিফ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। ৪৮ রানে অপরাজিত অধিনায়ক স‍্যামসন। শূন‍্য রান করেন জস ব‍াটলার। এই হারে প্লে-অফে যেতে কিছুটা চাপে কেকেআর।

আরও পড়ুন:ছোটবেলার কোচকে নিয়ে বিরাট বার্তা কোহলির

 

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...