Saturday, June 20, 2026

ছাত্রীকে অপহ*রণ করে গণধ*র্ষণ বিজেপি শাসিত ত্রিপুরায়! প্রতিবাদে থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার

Date:

Share post:

ভোট মিটতেই বিজেপি প্রশাসনের কঙ্কালসার ছবি প্রকাশ্যে। ত্রিপুরার আগরতলায় এক কলেজ ছাত্রীকে অপহরণ এবং গণধর্ষণের প্রতিবাদে পথে নামতে বাধ্য হলেন নারীরা। নির্যাতিতার অভিযোগের পর নিরব দর্শকের ভূমিকা পালন করেছে বিজেপি পুলিশ। ঘটনার তিনদিন পরেও অধরা অভিযুক্তরা।আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা পুলিশের সদর দফতরের সামনে অপরাধীদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন:‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি’ কে তিনি? গভীর রাতে জানালেন ইলন মাস্ক

গত সোমবার কলেজ থেকে ফেরার পথে ২০ বছরের ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। সোমবার রাতে শহরের বাইরে এক নিরিবিলি অঞ্চল থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ।গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যদিও নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিরিৎসকরা।
অপহৃত ও ধর্ষিতা ছাত্রীর মা পুলিশকে জানিয়েছেন, সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত গাড়ি চালক গৌতম তাঁর মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এরপরই সেই সময় ওই গাড়িতে আরও তিনজন ছিল। চলন্ত গাড়িতেই চারজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং বাইপাস রোডের ধারে এক নিরিবিলি অঞ্চলে ধর্ষিতা ছাত্রীর দেহ ফেলে দিয়ে পালিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গাড়ির চালক গৌতম শর্মাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
এদিনের বিক্ষোভে মহিলা নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত বলেন, ফের বিজেপি ক্ষমতায় আসার পর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাজধানী শহর আগরতলাতেও মহিলারা সুরক্ষিত নন।
সাম্প্রতিক ঘটনায় প্রকাশ্য দিবালোকে এক কলেজ ছাত্রীকে অপহরণ ও চলন্ত গাড়িতে চার জন মিলে গণধর্ষণ করেছে। ঘৃণ্য এই ঘটনার পর তিন দিন কেটে গেলেও পুলিশ এখনও সব অপরাধীকে গ্রেফতার করতে পারেনি।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...