Monday, June 8, 2026

শতরান হাতছাড়া হওয়ায় আফসোস নেই, ম‍্যাচ শেষে বললেন যশস্বী

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ইডেনে রাজস্থান রয়‍্যালসের কাছে ৯ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে যশস্বী জসওয়ালের ঝড়ো ইনিংস। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ১৩ টি চার ৫ ছক্কা দিয়ে। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত যশস্বী। বললেন, দলকে ম্যাচ জেতানোই লক্ষ্য ছিল আমার।

ম‍্যাচ শেষে যশস্বী বলেন,” আমি চাইছিলাম মাঠে নেমে দ্রুত রান তুলতে। সেটা পেরেছি, ভাল লাগছে। এমন নয় যে, আমি যা চাই, তাই পাই। কিন্তু আমি পরিশ্রম করি এবং নিজের উপর বিশ্বাস রাখি। তাতেই ফল আসে। আমার সব থেকে ভাল লেগেছে শেষ শটটা মেরে। ওইটাতেই ম্যাচ জিতি আমরা। আমি চাইছিলাম ম্যাচ শেষ করে ফিরতে। দলকে ম্যাচ জেতানোই লক্ষ্য ছিল আমার। সেটা পেরেছি। আমি ধন্য। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

৯৮ রানে অপরাজিত। দু’রানে জন‍্য হল না শতরান। তাতে অবশ‍্য আফসোস নেই যশস্বীর। এই নিয়ে রাজস্থানের তরুণ তুর্কি বলেন,” আমার মাথায় শুধুই নেট রানরেট ছিল। আমি আর সঞ্জু চাইছিলাম দ্রুত ম্যাচ শেষ করতে।”

আরও পড়ুন:‘যশস্বীর দুরন্ত ইনিংসের কাছেই ম‍্যাচ হারলাম’, ম‍্যাচ শেষে বললেন নীতীশ

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...