Tuesday, May 19, 2026

ইংল্যান্ডের মাটিতে যৌথ মহড়ায় ‘জয় বজরংবলি’ স্লোগান ভারতীয় সেনার

Date:

Share post:

ইংল্যান্ডের(England) মাটিতে দাঁড়িয়ে ‘জয় বজরংবলি’ স্লোগান দিলো ভারতীয় সেনা(Indian army)। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ভারতীয় সেনার যৌথ মহড়ার এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। মহড়া চলাকালীন এই স্লোগান দেন বিহার রেজিমেন্টের(Bihar regiment) সদস্যরা।

গত সাত বছর ধরে যৌথ মহড়ায় অংশ নেয় ভারত ও ব্রিটেন দুই দেশের সেনা। ২০২৩ সালের যৌথ মহড়া চলছে ব্রিটেনের স্যালিসবারি প্লেইনসে দু’সপ্তাহ আগে। এই মহরায় অংশ নিয়েছে বিহার রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়ান। অন্যদিকে ব্রিটেনের তরফে দুটি ব্যাটালিয়নকে এই মহড়ায় পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে রয়েল গোর্খার রাইফেলস। বৃহস্পতিবার মহড়ার শেষ দিনে প্রথা মাফিক সমস্ত কসরত শেষ করার পর স্লোগান দিতে দেখা যায় ভারতীয় জওয়ানদের। প্রথমে আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে, দৃপ্ত কণ্ঠে ‘ভারত মাতা কি জয়’ বলে ওঠেন তাঁরা। তারপরেই বিহার রেজিমেন্টের জওয়ানদের গলায় শোনা যায় ‘জয় বজরংবলি’ স্লোগান।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় আয়োজিত হয়েছিল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া। এ বছর তা হচ্ছে ব্রিটেনে। ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও ব্রিটেনের রয়্যাল গোর্খা রাইফেলসের জওয়ানরা অংশ নিয়েছে এই মহড়ায়। ভারতীয় বায়ুসেনার সি-১৯ যুদ্ধবিমানে করে অস্ত্রসস্ত্র এবং মহড়ার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ২৬ এপ্রিল ব্রিটেনে গিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...