Saturday, May 16, 2026

পুলিশের দ্বারস্থ সচিন, মানুষকে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ মাস্টার ব্লাস্টারের

Date:

Share post:

পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন সচিন তেন্ডুলকর। ভুয়ো বিজ্ঞাপন নিয়ে অভিযোগ দায়ের করেছেন মাস্টার ব্লাস্টার্স। সচিনের অভিযোগ তাঁর নাম, ছবি ও গলার স্বর ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। সচিনের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও।

ভুয়া বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ মাস্টার ব্লাস্টার। সচিনের অভিযোগ একটি অনলাইনে ওষুধ বিক্রি করার সংস্থা তাদের অ্যাপে সচিনের নাম ও ছবি ব্যবহার করেছে। এছাড়াও সেই সংস্থা এমন বিজ্ঞাপনও তৈরি করেছে যেখানে গ্রাহকদের ওষুধ কিনতে বলছেন সচিন। বিজ্ঞাপনে তাঁর কণ্ঠ, ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। এরপরই এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করেন সচিন। এফআইআর নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ।

এই নিয়ে সচিনের তরফ থেকে পুলিশকে বলা হয় যে, তাঁর কণ্ঠ, ছবি এবং নাম ব্যবহার করে মানুষকে প্রতারিত করা হচ্ছে। এ সবটাই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এতে তাঁর নিজের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বিষয়টির গুরুত্বের কথা বিবেচনা করে, মুম্বই পুলিশের সাইবার সেল এই বিষয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ এবং ৫০০ ধারায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন:‘আসন্ন টি-২০ বিশ্বকাপে বদলে যাবে গোটা ভারতীয় দল’: শাস্ত্রী


 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...