Friday, June 26, 2026

CBSE-র পরে এবার ICSE-ISC-র ফল প্রকাশ, রবিবার কীভাবে জানবেন রেজাল্ট

Date:

Share post:

শুক্রবারই CBSE-র দশম ও দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। রবিবার, ফলপ্রকাশ ICSE-ISC-র। শনিবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুর ৩টেয় ফল প্রকাশ করা হবে।

ফল সংক্রান্ত কোনও তথ্য জানতে-
• সিআইএসসিই-র হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ -তে যোগাযোগ করা যাবে।
• helpdesk@cisce.org-তে ইমেল করা যাবে।

সিআইএসসিই-র ওয়েবসাইটের পাশাপাশি ‘কেরিয়ার্স’ পোর্টাল থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
• পোর্টালে লগ ইনের পরে ‘এগজামিনেশন’ অপশনে ক্লিক করতে হবে।
• এরপর মেনু বারে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
• আইএসসি-র ফল জানতে ‘আইএসসি’-তে ক্লিক করতে হবে।
• ‘রিপোর্টস’ অপশনে ক্লিক করতে হবে ফল জানার জন্য।
• এরপর ‘রেজাল্ট ট্যাবুলেশন’ অপশনে ক্লিক করতে হবে।

এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষাশুরু হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।
দশম শ্রেণির ফল জানতে হলে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
দ্বাদশ শ্রেণির ফল জানতে আইএসসি-র অপশনে ক্লিক (Click) করতে হবে।
এরপরে ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ ও ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...