Friday, May 15, 2026

উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির, লোকসভায় প্রথম আসন পেল আপ

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) পাশাপাশি দেশের বাকি রাজ্যের উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির। জলন্ধর লোকসভা আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল আম আদমি পার্টি (AAP)। অন্যদিকে উত্তর প্রদেশে ২ আসনে জয় পেল আপনাদল। ওড়িশা(Odisha) ও মেঘালয়ে উপনির্বাচনে জয় পেল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি।

কর্নাটক বিধানসভা নির্বাচনের মতো গত ১০ মে ভোটগ্রহণ করা হয় পাঞ্জাবের জলন্ধর লোকসভা সহ বাকি রাজ্যে উপনির্বাচনেও। এদিন ফল প্রকাশের পর দেখা যায় আম আদমি পার্টি (AAP) ৫৮ হাজারের বেশি ভোটে হারিয়েছে কংগ্রেসকে। উত্তপ্রদেশের ২টি বিধানসভা উপনির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে সমাজবাদী পার্টিকে। এই দুই আসনেই জয় পেয়েছে আপনা দল। ওড়িশায় যথারিথি জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজু জনতা দল (BJD)। জলন্ধর লোকসভা আসনটি কংগ্রেস থেকে ছিনিয়ে নেওয়ার পর উৎসবে মাতেন আম আদমি পার্টির সমর্থকরা। দলীয় প্রার্থীর জয়ের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে প্রথমবার লোকসভায় কোনও সাংসদ পেতে চলেছে আপ। অন্যদিকে মেঘালয়ে শক্তি বৃদ্ধি হল শাসক দল এমডিএ-র। উপনির্বাচনে সোহিয়ং আসনে জয়ী হয়েছে সরকারের জোট শরিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (UDP)। নির্বাচনে দ্বিতীয় স্থানে আছে NPP।

আরও পড়ুন- গ্রামোন্নয়ন খাতে চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তৎপরতায় কাজে লাগাতে নির্দেশ রাজ্যের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...