Monday, June 1, 2026

মোকার মোকাবিলায় প্রস্তুত সুন্দরবন!দীঘার সমুদ্রেও না নামার নিষেধাজ্ঞা

Date:

Share post:

অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ‘মোকা’ধেয়ে আসছে স্থলভাগের দিকে। রবিবার দুপুরেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। এদিকে মোকার পূর্বাভাস পেতেই সতর্ক সুন্দরবনবাসী। মৎস্যজীবীরা। ইতিমধ্যে নিজেদের লঞ্চ, ভুটভুটিকে নোঙর করেছেন। ঝড়ে যাতে এই জলযানের ক্ষতি না হয়, তার জন্য আগেভাগেই মাতলা নদীর তীরে সেগুলোকে নোঙর করা হয়েছে। বাঁধা হয়েছে শক্ত করে। রবিবার দুপুরেই ঘূর্ণিঝড় মোকার আছড়ে পরেছে মোকা। দক্ষিণ ২৪ পরগনায় তার বড় কোনও প্রভাবের আশঙ্কা না থাকলেও জরুরিকালীন প্রস্তুতি নিয়ে রাখছে স্থানীয় প্রশাসনও। ট্রলার নিয়ে ফিরে আসছেন মৎস্যজীবীরা।

আরও পড়ুন:আছড়ে পড়তেই তাণ্ডব শুরু মোকার
মোকার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সকাল থেকে দিঘার সমুদ্র উত্তাল। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘাতেও। রবি এবং সোমবার দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের ঘোষণা, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মোকার প্রভাবে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগও বাড়তে পারে। তাই দু’দিন সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমার পেরিয়েছে। ইতিমধ্যে তার প্রভাব পড়তে শুরু হয়েছে কয়েক’টি জায়গায়। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা অবস্থান করছিল সকালে। আপাতত কক্সবাজার–উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। রবিবার বিকেল নাগাদ মায়ানমারে সিটুয় হয়ে কক্সবাজার–উত্তর মায়ানমার উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে SIT গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, অন্নপূর্ণা যোজনা নিয়ে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ  

লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে সাংবাদিক...

রাজারহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি দমন, ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা!

তৃণমূলের প্রতিবাদ মিছিলে পুলিশি চোখরাঙানি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের(Tapas Chatterjee)। গত শনিবার দক্ষিণ ২৪...

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...