Tuesday, May 12, 2026

আইসিএসই-র দশম এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ! কীভাবে দেখবেন রেজাল্ট?

Date:

Share post:

প্রকাশিত হল ISCE ও ISC-র ফলাফল। শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুর ৩টেয় ফল প্রকাশ করা হবে। সেইমতো আজ ফল প্রকাশিত হয়।ICSE-তে পাশের হার ৯৮.৯৪%। ISC-তে পাশের হার ৯৬.৯৩%।isce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানা যাচ্ছে ফল।

কী করে জানা যাবে রেজাল্ট দেখে নিন-

• সিআইএসসিই-র হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ -তে যোগাযোগ করা যাবে।
• helpdesk@cisce.org-তে ইমেল করা যাবে।

সিআইএসসিই-র ওয়েবসাইটের পাশাপাশি ‘কেরিয়ার্স’ পোর্টাল থেকেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
• পোর্টালে লগ ইনের পরে ‘এগজামিনেশন’ অপশনে ক্লিক করতে হবে।
• এরপর মেনু বারে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
• আইএসসি-র ফল জানতে ‘আইএসসি’-তে ক্লিক করতে হবে।
• ‘রিপোর্টস’ অপশনে ক্লিক করতে হবে ফল জানার জন্য।
• এরপর ‘রেজাল্ট ট্যাবুলেশন’ অপশনে ক্লিক করতে হবে।

এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী চলতি বছর দশম ও দ্বাদশ শ্রেণীর CISCE পরীক্ষা দিয়েছিলেন। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।
দশম শ্রেণির ফল জানতে হলে ‘আইসিএসই’ অপশনে ক্লিক করতে হবে।
দ্বাদশ শ্রেণির ফল জানতে আইএসসি-র অপশনে ক্লিক (Click) করতে হবে।
এরপরে ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ ও ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে।

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...