Sunday, May 31, 2026

ICSE এবং ISC- র ফলপ্রকাশ, মেধাতালিকায় এগিয়ে মেয়েরা!

Date:

Share post:

প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট। এদিন বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। ICSE-তে পাশের হার ৯৮.৯৪% এবং ISC-তে পাশের হার ৯৬.৯৩%।শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুরেই ফল প্রকাশ করা হবে। cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সেইমতো প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাচ্ছে । এবছর ISC দ্বাদশের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে টপার হয়েছে রিয়া আগরওয়াল। এরপরই রয়েছে ইপ্সিতা ভট্টাচার্য। তিনিও ওই একই নম্বর পেয়েছেন। অন্যদিকে, ICSE দশমের পরীক্ষায় ৯৯.৮০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় সেরা হয়েছে রুশিল কুমার।

প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই বছর বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল নিয়ে খুশি নন তাঁরা আগামী ২১ মার্চ পর্যন্ত বোর্ডের ওয়েবসাইট বা স্কুলের মাধ্যমে পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করতে পারেন বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ICSE-তে উত্তরে তুলনায় দক্ষিণে পাশের হার সামান্য বেশি।২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। রিভিউ এর জন্য ICSE ছাত্রদের প্রতি পেপারে ১০০০/ করে দিতে হবে এবং ISC ছাত্রদের প্রতি বিষয়ের জন্য ১০০০/ দিতে হবে।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...