Tuesday, March 24, 2026

KIFF-এ পাঠানের পাশে টাইগার! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই জল্পনা তুঙ্গে

Date:

Share post:

জয়িতা মৌলিক : প্রায় ১৩ বছর পরে কলকাতায় এসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের টালির চালের বাড়িতে দেখা করতে যান বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। শনিবার, মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় ৪০ মিনিট কথা হয় দুজনের। আর তারপরেই জানা যায়, সল্লু মিঞাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) আসার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন সলমন। সব ঠিক থাকলে, KIFF-এর মঞ্চে বিগ বি অমিতাভ বচ্চন, পাঠান শাহরুখ খানের পাশে দেখা যাবে টাইগার সলমনকেও।

ইস্টবেঙ্গল ক্লাবের ১৩ মে-র অনুষ্ঠান যোগ দিতে কলকাতায় আসেন সল্লু মিঞা। বিকেলে যান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। বাড়ির বাইরে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান মমতা। পরিয়ে দেন উত্তরীয়। এরপর, মুখ্যমন্ত্রীর টালির চালের ছোট্টো বাড়িতে ঢুকে বসেন সলমন। ফিশফ্রাই, মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ণ করা হয়। উপহারও তুলে দেওয়া হয় সলমনের হাতে। সেখানেই KIFF-এর কথা ওঠে। সলমন জানান, তিনি এই সম্পর্কে জানেন। ভাইজানকে আগামী KIFF-এ আসার জন্য আমন্ত্রণ জানান মমতা। আসার বিষয়ে সম্মতি জানান সলমন।

যদিও এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা সলমন খানের তরফ থেকে কিছু জানানো হয়নি। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।“

বেশ কিছু কয়েক বছর ধরেই কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বলিউড তথা টলিউডের নক্ষত্ররা। শাহরুখের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রীর। জয়া বচ্চনের সঙ্গে মমতার পরিচয় দীর্ঘদিনের। ২১-এর নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারেরও অংশ নেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া। আগামী বছর KIFF-এর মঞ্চে সলমন খানের উপস্থিতি উৎসবের জৌলুসের আরও বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:Kolkata Police: বন্ধু অ্যাপের নয়া সংস্করণ! যোগ হল একাধিক নয়া ফিচার্স

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...