Wednesday, May 20, 2026

মোকায় লন্ডভন্ড বাংলাদেশের রোহিঙ্গা শিবির! ক্ষতিগ্রস্ত প্রায় ১৩০০ মানুষ

Date:

Share post:

অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশে।মোকার তাণ্ডবে ক্ষতির মুখে পড়েন রোহিঙ্গারা। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে প্রায় ১৩০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন:লন্ড.ভন্ড সেন্ট মার্টিন! মোকার দাপট মায়ানমারে, কিছুটা হলেও র.ক্ষা পেল বাংলাদেশ
মোকার তাণ্ডবে দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উখিয়ার বালুখালি ১০ নম্বর শিবিরে। সেখানে ২৩২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উখিয়ার ৬ নম্বর শিবিরে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০৯টি ঘর। বৃষ্টি থামলে ঘরগুলি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে সে দেশের প্রশাসন। উখিয়া এবং টেকনাফে সরকারি খাতায় নথিভুক্ত থাকা রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লক্ষ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে অতিক্রম করে মোকা। ঝড়ের ঝাপটায় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটের সময় সেন্ট মার্টিন দ্বীপে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি।

 

Related articles

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...