Saturday, May 23, 2026

প্রবল ঝড়ে ভাতারে আটকে গেল অভিষেকের কনভয়, ভাঙলো সভামঞ্চ

Date:

Share post:

তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে বর্তমানে বর্ধমানে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখানেই প্রবল প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লেন তিনি। সোমবার বিকেলে ঝড়ের তান্ডবে আটকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। পাশাপাশি ঝড়ের জেরে অভিষেকের সভামঞ্চ ভেঙে গেছে বলে তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে। তার জেরে এদিন অভিষেকের সভা বাতিল হতে পারে বলে সূত্রের খবর।

জনসংযোগ কর্মসূচির ২১ তম দিনে সোমবার বর্ধমানের ভাতারে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল জনসমাগম হয় অভিষেকের এই রোড শো তে। সেখান থেকে মঙ্গলকোটের নতুনহাটে সভা করতে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ। সেই সময় রাস্তাতে প্রবল ঝড়ের মুখে পড়ে তিনি। যার জেরে রাস্তাতেই আটকে যায় তাঁর কনভয়। প্রায় ঘন্টাখানেক এইভাবে রাস্তাতেই তিনি আটকে ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে নতুনহাটে যেখানে অভিষেকের সভা করার কথা ছিল ঝড়ের জেরে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয় সভামঞ্চে। ঝড়ে ভেঙে পড়ে মঞ্চের একাংশ। এ অবস্থায় অভিষেকের আজকের সভা আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...