Saturday, June 6, 2026

চ.ক্রান্তের শি.কার সমীর? নাকি চ.ক্রান্তকারী!

Date:

Share post:

শিরোনামে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede), দুর্নী.তির অভি.যোগে প্রায় ১৩ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে চলল CBI তল্লা.শি। সমীরের নাম শাহরুখ পুত্রের সৌজন্যে জেনে গেছেন সবাই। বছর দুয়েক আগে মুম্বইয়ের এক প্রমোদ তরী থেকে মাদক নেওয়া অভিযোগে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)-কে গ্রেফতার করেছিলেন এই এনসিবি(NCB Officer) অফিসারই। মাসখানেক জেলে থাকার পর জামিন পান আরিয়ান(Aryan Khan)। পরে অবশ্য চার্জশিট পেশ করার পর তাঁকে নির্দোষ বলে জানিয়েছে আদালত। কিন্তু এই সমীরকে ঘিরে বিতর্ক তখন থেকেই দানা বেঁধেছে। সমীর কি ইচ্ছে করে কিং পুত্রকে ফাঁসাতে চেয়েছিলেন? এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে বলিউডে। সমীরের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। আর এখান থেকেই জন্ম নিয়েছে বড় প্রশ্ন , চক্রান্তের শিকার সমীর? নাকি তিনি নিজেই চক্রান্তকারী?

শুধু সমীর একা নন, তাঁর সঙ্গী দুই অফিসারের সঙ্গে বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। সংবাদে প্রকাশ পায় যে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য নাকি প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। যেহেতু শাহরুখ খানের পরিবারের সদস্য জেলে বন্দি তাই এই সংক্রান্ত খবর ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য প্রাথমিক ভাবে ১৫ কোটির দাবি করলেও পরবর্তীকালে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার বলেই অভিযোগ।এই বিষয়ে সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর দুয়েক আগেই প্রভাকরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা যা তিনি ফেরত দিয়েছেন বলে জানা যায়।

প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ঘুষ নিয়েছিলেন সমীর।।সেই সময় অনেকেই বলেছিলেন শাহরুখ খানের বিরুদ্ধে কেন্দ্রের শাসক দলের একাংশ চক্রান্ত করছেন যেহেতু বলিউড বাদশা বিজেপি ঘনিষ্ঠ হিসেবে কখনই ধরা দেননি। আরিয়ানের গ্রেফতারিতে সমীরকে নিয়ে নানা অভিযোগের অংক প্রকাশ্যে এসেছে। কিন্তু এভাবে সিবিআই হানা দেওয়ায় কী বলছেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)? শোনা যাচ্ছে এই NCB অফিসার নাকি বলেছেন তিনি দেশভক্তির মাশুল গুনছেন। কিন্তু তিনি শেষ না দেখে ছাড়বেন না বলেই জানিয়েছেন। তাহলে কি তিনি চক্রান্তের শিকার নাকি তাঁর করা চক্রান্তের জাল ফাঁসলেন তিনি? ওয়াকিবহল মহলে একাধিক প্রশ্ন।

 

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...