Saturday, June 6, 2026

ব্যবসায় নেমেই কিং খানের ছেলে সুপার হিট!

Date:

Share post:

মাদক মামলা এখন অতীত, খারাপ সময় কাটিয়ে এবার ফুলফর্মে ইনিংস শুরু করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান। নতুন পেশায় পা রেখেছেন বাদশা পুত্র (Aryan Khan)। আর তাতেই চোখ ধাঁধানো সাফল্য। কিং খান ছাড়াও মন্নতের (Mannat)বাকি সদস্যরাও নিজেদের মতো করে ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। ইন্টেরিয়র ডিজাইনার ওয়ার্ল্ডে মায়ানগরীর প্রথম পছন্দ গৌরী খান(Gauri Khan)। এবার বাকি ছিল আরিয়ানের শিরোনামে আসা। মাদক মামলা থেকে এখন অনেক দূরে তিনি। সম্প্রতি আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে নির্দোষ প্রমাণিত হয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। এবার নতুন করে পথ চলা শুরু।একটি বাণিজ্যিক সংস্থা শুরু করেছেন আরিয়ান। গত ৩০ এপ্রিল আরিয়ান খান লঞ্চ করেন তাঁর লাক্সারি স্ট্রিটওয়্যার (Luxury Streetwear) ব্র্যান্ড, ‘ডিয়্যাভল এক্স’।

আরিয়ানের সংস্থার কালেকশন ওয়েবসাইটে লঞ্চ হতেই প্রথম নজর কাড়ে জামাকাপড়ের আকাশছোঁয়া দাম। রীতিমতো ট্রোলড হতে হয় কিং পুত্রকে। ছেলের ব্যবসায় মডেলিংও করছেন কিং খান। চারিদিকে শুরু হয় সমালোচনা।আরিয়ানের সংস্থার কালেকশনে থাকা প্রিন্টেড ডিজাইনের একটি সাদা টি-শার্টের দাম রাখা হয়েছে ২৪ হাজার। কালো হুডির দাম ছিল ৪৫ হাজার ৫০০ টাকা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি লেদার জ্যাকেটের দাম ২ লাখের বেশি। কিন্তু তা সত্ত্বেও ‘ডিয়্যাভল এক্স’ (Dyavol.x) অনলাইনে মুক্তি পাওয়ার পরের মুহূর্তেই ‘সোল্ড আউট’ (Sold Out)। সমালোচকরা এখন বলতে শুরু করেছেন আরিয়ান শুরুতেই সুপারহিট।

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...