হামলার নেপথ্যে দুই মহিলা বন্দুকধারী! দায় স্বীকার BLA-এর

নেট জুড়ে ভাইরাল বন্দুকধারী দুই বালোচ মহিলা! শনিবার থেকে লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠছে পাকিস্তানের বালুচপ্রদেশ (Balochistan Attack)। হামলায় মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army) একটি ছবি প্রকাশ করেছে। রবিবার এই ছবি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ মেনে নিয়েছেন যে দুই হামলাকারী-ই মহিলা ছিল।
Sponsored

বিএলএ-এর বিবৃতি অনুযায়ী, ২৪ বছরের আসিফা বালুচিস্তানের নুশকি জেলার বাসিন্দা। ২০০২ সালে জন্ম তাঁর। ২০২৩ সালে নিজের ২১তম জন্মদিনে সে যোগ দেয় বিএলএ-র মাজিদ ব্রিগেডে, যেটি আত্মঘাতী হামলাকারীদের বিশেষ ইউনিট। ২০২৪ সালের জানুয়ারি মাসে আসিফা নিজে 'ফিদায়ী' বা আত্মঘাতী হামলাকারী হওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার নুশকিতে আইএসআই সদর দফতরের উপর হামলাটি সে-ই চালায়। আরেকজন হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি অস্ত্র হাতে হাসিমুখে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে সেই তরুণী বলেন, "শাসকরা শুধু আমাদের মা-বোনদের উপর জোর খাটায়। আমাদের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। বালুচ জাতিকে জেগে উঠতে হবে।" আরও পড়ুন: পাকিস্তানের বয়কট ইস্য়ুতে অবস্থান স্পষ্ট করল ভারত, কী বললেন বিসিসিআই কর্তারা?
Sponsored

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ দাবি করেছেন, গত এক বছরে প্রায় ৭০০ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জঙ্গিরা রেললাইন ধ্বংস করায় পাকিস্তান রেলওয়ে বালুচিস্তান (Balochistan attack) থেকে দেশের অন্যান্য অংশে ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। হামলার লক্ষ্য ছিল পুলিশ, জেল, আধাসামরিক বাহিনী ও সাধারণ যাত্রী।
Sponsored

অন্যদিকে, রবিবার ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ এই ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে ভারত তা খারিজ করে দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ভারতের তরফে বলা হয়েছে, বালুচিস্তানে দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের দিকেই পাকিস্তানের নজর দেওয়া উচিত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
