Wednesday, June 24, 2026

জামা মসজিদের কৃষ্ণমূর্তি নিয়ে হিন্দু ট্রাস্টের আবেদন গ্রহণ আদালতের

Date:

Share post:

আগ্রার জামা মসজিদ (Jama Masjid of Agra) নিয়ে এবার এক বড় কাণ্ড। মসজিদের সিঁড়ির নিচে রয়েছে কৃষ্ণমূর্তি (Lord Krishna Idol) রয়েছে বলে আগেই জানিয়েছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্ট (Shrikrishna Janmabhoomi Sanskrit Seva Trust)। সেই মূর্তি ফেরত পাওয়ার দাবিতে মামলা করেন ট্রাস্টের চেয়ারম্যান। সোমবার আদালত এই আবেদন গ্রহণ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি এই বিষয় সম্পর্কিত উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড-সহ (Uttar Pradesh Waqf Board) সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে বলে জানা যায়।

মথুরার এক ধর্মীয় প্রচারক দেবকিনন্দন ঠাকুরের (Devkinandan Tagore) বক্তব্য থেকে গোটা বিষয়টির উত্থাপন হয়। তিনি এক বক্তব্যে দাবি করেন যে জামা মসজিদের (Jama Masjid) সিঁড়ির তলায় রয়েছে ভগবান কেশবের একাধিক মূর্তি। এরপরেই সেই মূর্তি ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজের কথায় ,প্রতিদিন মসজিদের সিঁড়ি বেয়ে নমাজ পড়তে যান মুসলিমরা। ওই সিঁড়ির নিচেই রয়েছেন শ্রীকৃষ্ণ। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের প্রতি চরম অশ্রদ্ধার প্রকাশ। মনোজ আরও জানিয়েছেন, খননের যাবতীয় খরচ দিতেও রাজি আছে ট্রাস্ট। মূর্তি রয়েছে যে তার কী প্রমাণ আছে? মনোজ বলেন মোঘল আমলের একটি বইকে প্রামাণ্য হিসেবে আদালতে পেশ করা যেতে পারে। ইতিমধ্যেই ছোটি মসজিদ দিওয়ান-ই-খাস, ইন্তাজামিয়া কমিটি, শাহি মসজিদ আগ্রা ফোর্ট,আগ্রা ফোর্টের মসজিদের সম্পাদক জাহানারা বেগম, উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টের সম্পাদককে নোটিস পাঠিয়েছে আদালত। সবার মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত সূত্রে খবর।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...