Thursday, May 7, 2026

১০৩ বছর ধরে ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার কারিগর জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট

Date:

Share post:

শিয়ালদহ বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ১০৩ বছর পূর্তিতে স্কিল ফেয়ার ২০২৩ এর শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিউটের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত । উপস্থিত ছিলেন ট্রাস্টির ডিরেক্টর অনির্বাণ দত্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব দত্ত ,এক্সিকিউটিভ ডিরেক্টর অধিরাজ দত্ত ও ডিরেক্টর অনিন্দ্য দত্ত প্রমুখ।
জর্জ টেলিগ্রাফ ইনস্টিউটের প্রথম পথ চলা শুরু ১৯২০ সালে। ১০৩ বছরে তারা প্রায় ৭০ টি ব্রাঞ্চ গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রায় একশর বেশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে। এখান থেকে পড়ুয়ারা তাদের দক্ষতা তুলে ধরতে পারেন শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী পছন্দের কোর্স করার সুযোগ পান এই ট্রেনিং স্কুল থেকে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত জানালেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সকল ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পর কর্মসংস্থানের ব্যবস্থা করে। সংস্থা এখান থেকে ১০০% ছাত্র-ছাত্রীদের জব প্লেসমেন্ট দিয়ে থাকে। যারা পাশ করে বেরিয়ে গেছেন, তারা অনেকেই কারিগরি শিক্ষার উপর ব্যবসা থেকে শুরু করে বড় বড় কোম্পানিতে কাজ করছেন।

মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা তাদের কারিগরি শিক্ষার উপর বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মানুষের সামনে তুলে ধরেন।প্রায় দুই থেকে তিন মাসের কঠোর পরিশ্রমে তাদের এই প্রজেক্টগুলি তুলে ধরেন এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা যে প্রজেক্টগুলি তুলে ধরেন তার মধ্যে ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়ার এন্ড এডভান্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড এডভান্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, সোলার পাওয়ার টেকনোলজি, প্যারামেডিকেল সায়েন্স , বিউটি এন্ড ওয়েলনেস, ফিনান্স, ইন্টেরিয়র প্রভৃতি।
এছাড়াও জজ টেলিগ্রাফ সুভাষ ওপেন ইউনিভার্সিটি এন্ড পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও ব্যাংকের এক্সিকিউটিভ পরিদর্শন করেন এই ফেয়ার। সঙ্গে ছিল একটি সঙ্গীত অনুষ্ঠান এবং কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ। সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...