Thursday, May 14, 2026

লোকাল ট্রেনে আ.গুন! আত.ঙ্কে যাত্রীরা, বিপর্যস্ত রেল পরিষেবা

Date:

Share post:

লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায়(Fire incident in Local Train) চাঞ্চল্য ছড়াল হাওড়া তারকেশ্বর (Tarkeswar -Howrah Local)মেন লাইনে। বুধবার হাওড়া গামী ডাউন তারকেশ্বর লোকাল কৈকালা(Station Kaikala) স্টেশনে পৌঁছনোর পরই আচমকা ট্রেনের গার্ডের দিক থেকে তিন নম্বর বগি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। খুব স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি প্রায় ৪০ মিনিট ধরে দাঁড় করিয়ে কোনও মতে আগুন (Fire) নিয়ন্ত্রণে এনে ট্রেন চালু করা হয়। শেওড়াফুলিতে (Sheoraphuli) ট্রেন পৌঁছলে সেখানে গোটা ট্রেন পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা। হতাহতের কোনও খবর নেই। কিন্তু রেল পরিষেবা যথেষ্ট বিপর্যস্ত হয় বলে যাত্রীদের অভিযোগ।

কী ভাবে আগুন লাগল সেই কারণ অবশ্য স্পষ্ট নয়। তবে ভেন্ডার বগির কাছে আগুন লাগায় খুচরো সবজি ব্যবসায়ীরা তাঁদের মালপত্তর নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এতে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। রেলের তরফে জানানো হয়েছে, ব্রেক এবং চাকার সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন ধরে যায়। এরপরই যাত্রী সুরক্ষা প্রশ্ন উঠতে শুরু করেছে।কারণ রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা ঘটে থাকে বলে জানা যাচ্ছে। কাজের দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেল পরিষেবা ব্যাহত হয়। নির্ধারিত সূচির থেকে বেশ কিছুটা দেরিতে ট্রেন চলাচলের কারণে বিপাকে যাত্রীরা।

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...