Monday, April 13, 2026

বর্ষায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের বিপ.দ এড়াতে সব দফতরকে নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

ঝড়বৃষ্টির মরশুমে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার, নবান্নে এই বিষয়ে পুরসভার মেয়র, কলকাতা পুলিশ (Kolkata Police), রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিক, ইঞ্জিনিয়ার ছাড়াও সিইএসসি-র সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। আসন্ন বর্ষার মরসুমে জমা জল বা রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎবাহী তার থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার আগেই রাস্তার খোলা ম্যানহোল আবশ্যিকভাবে ঢেকে দেওয়ার কথাও বলা হয়েছে। রাস্তার জল জমা রোধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

কয়েকদিন আগেই একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এবং আর্থিক সাহায্য ঘোষণা করতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, এই ধরনের দুর্ঘটনায় তাড়াতে বৈঠক করবে রাজ্য।

ডিভিসির জলাধারগুলির সংস্কার বিশেষত পলি তোলা নিয়ে একাধিকবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ডিভিসি জলাধারগুলির নাব্যতা কতটা, সে সম্পর্কেও বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের থেকে জানতে চান মুখ্যসচিব। এ দিনের বৈঠকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে যাবতীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যসচিব।

আরও পড়ুন- প্রথমবার চড়েছি, তাই নিয়ম জানতাম না! বিমানে বিড়ি খেয়ে সোজা শ্রীঘরে যাত্রী

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...