Thursday, May 14, 2026

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা!

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত ভোট। আর মে মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনারের নাম গেল রাজভবনে। সব কিছু ঠিক থাকলে রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা (Rajib Sinha)। নবান্ন সূত্রে খবর, তাঁর নামই চূড়ান্ত করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) কাছে সম্মতির জন্য ফাইল পাঠানো হয়েছে।

২৮ মে অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das)। গত ২৮ মার্চই তাঁর মেয়াদ শেষ হয়েছিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই আইনমাফিক রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ ২মাস বাড়ানো হয়। কিন্তু আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণে নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন (Nabanna)। রাজীব সিনহার নাম পাঠানো হয়েছে রাজভবনে। সেখান থেকে চূড়ান্ত হলে, আগামী মাসের শুরুতেই নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন রাজীব। তাঁর অধীনেই পঞ্চায়েত ভোট পরিচালিত হবে। এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রয়েছেন রাজীব সিনহা। নতুন নির্বাচন কমিশনার নিয়োগের পরে পঞ্চায়েত ভোট নিয়ে ঘোষণা হবে বলে মত নবান্নের একাংশের।

 

 

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...