Thursday, June 18, 2026

প্রথম আড়াই বছর সিদ্দারামাইয়ার কর্নাটকের মুখ্যমন্ত্রী, পরের দফায় শিবকুমার! শপথ ২০ মে

Date:

Share post:

প্রতাশ্যমতোই সর্বসম্মতভাবে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা সিদ্ধারামাইয়াকেই (Siddaramaiya) বেছে নিল কংগ্রেস হাইকমান্ড (Congress High Command)। দৌড়ে থাকা শিবকুমারও (D K Shivkumar) রাজি। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দক্ষ সংগঠক সেই ডি কে শিবকুমার। আপাতত সিদ্দারামাইয়া আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন। তারপর শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আনুষ্ঠানিক ভাবে জানালেন কে সি বেনুগোপাল ও রন্দীপ সিং সূর্যাওয়ালা (Randeep Singh Surjewala)।

আগামী ২০ মে, শনিবার বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিনই নবগঠিত মন্ত্রীসভার সদস্যরাও শপথ নেবেন। আজ বেঙ্গালুরুতে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা।

এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রিয় নেতার নামে সিলমোহর পড়তেই সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে, তাঁর নিজের গ্রামে উৎসব শুরু করে দেন অনুগামীরা। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে।

 

 

 

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...