Friday, June 26, 2026

ফের রাজ্যে আবহাওয়া বদল,তাপপ্রবাহের সতর্কতা জারি

Date:

Share post:

মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। ফের রাজ্যে আবহাওয়া বদল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি। তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা।কবে জুড়োবে দহনজ্বালা, অপেক্ষায় বাংলা।বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২  ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ শতাংশ।

কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও রকম কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃহস্পতিবার দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...