Friday, June 5, 2026

সত্যপালের স্বস্তি নেই, প্রাক্তন রাজ্যপালের ২ সহযোগীর বাড়ি এবার CBI হানা

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) সমালোচনার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির নিশানায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Singh)। পুরানো মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরই মাঝে বুধবার কাশ্মীরের(Kashmir) মোট ৯টি ঠিকানায় হানা দিল দিল সিবিআই(CBI)। যার মধ্যে দু’টি সত্যপাল মালিকের অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীর ঠিকানা। এই ঘটনায় সত্যপালের অভিযোগ পুলওয়ামা(Pulwama) নিয়ে বিস্ফোরক অভিযোগ করার পর তাঁর উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার।

জানা গিয়েছে, সত্যপাল মালিকের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সুনক বালি এবং প্রাক্তন আপ্ত সহায়ক কাওয়ার সিং রানার বাড়িতে সিবিআই হানা দেয় বুধবার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মালিক। তিনি বলেন, “আমি ষড়যন্ত্র ফাঁস করলাম। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুললাম তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আমাদেরই অত্যাচার করা হচ্ছে। আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব। যতদিন না ওদের সরাতে পারছি। পুলওয়ামাই ওদের শেষ করে দেবে ২০২৪ সালে ওরা কোথাও থাকবে না।”

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করেন সত্যপাল মালিক। জম্মু-কাশ্মীরের তৎকালীন প্রাক্তন রাজ্যপাল দাবি করেন, ২০১৯ সালের পুলওয়ামা হত্যাকাণ্ডের জন্য দায়ী কেন্দ্র। সিআরপিএফ(CRPF) সেসময় সেনা জওয়ানদের জন্য হেলিকপ্টার চেয়েছিল, কিন্ত স্বরাষ্ট্রমন্ত্রক তা মঞ্জুর করেনি। এমনকী খতিয়ে দেখা হয়নি জওয়ানদের যাত্রাপথের নিরাপত্তাও। ফলে গোটা ঘটনার দায় কেন্দ্রীয় সরকারের। তিনি আরও অভিযোগ করেন, কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন আম্বানির সংস্থার জীবন বিমা সংক্রান্ত ৩০০ কোটির একটি ফাইল পাশ করানোর জন্য তাঁকে চাপ দিয়েছিলেন এক RSS নেতা। সত্যপালের অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিমা দুর্নীতি মামলায় সত্যপালকে নোটিশ পাঠায় সিবিআই। একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...