Tuesday, February 24, 2026

কর্নাটকের ফলে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই: কংগ্রেসকে কেন এই পরামর্শ পিকে-র!

Date:

Share post:

কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনে ধূলিসাৎ পদ্মশিবির। আশাতীত সাফল্যে কার্যত সপ্তম স্বর্গে বাস করছে কংগ্রেস (Congress)। ভাবটা এমন, যেন লোকসভা নির্বাচনেই জিতে গিয়েছে! সেই জায়গা থেকে তাদের নামিয়ে আয়না দেখালেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashan Kumar)। তাঁর মতে, এই ফলাফলের উপর নির্ভর করে লোকসভা ভোটে যাওয়া উচিত হবে না কংগ্রেসের।

বিহারে রাজনৈতিক প্রচারাভিযান ‘জন সূরজ’ যাত্রার মধ্যেই এক বিবৃতিতে পিকে জানান, বিধানসভা নির্বাচনের ফলকে লোকসভায় দলের সাফল্য়ে ইঙ্গিত হিসাবে ধরে নেওয়া উচিত নয়। পিকে মনে করিয়ে দেন, ২০১৪-র লোকসভা নির্বাচনের আগেও বিধানসভা নির্বাচনে সফল হয়েছিল হাত শিবির। কিন্তু তার প্রভাব পড়েনি লোকসভা নির্বাচনে। ২০১৯-এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিজেপির থেকে কেড়ে নেওয়ার পরেও, সাধারণ নির্বাচনে সাফল্য পায়নি কংগ্রেস।

একটাব ধারনা রয়েছে রাজনৈতিক মহলে। UP যার, দিল্লির গদি তার! এই মিথও এদিন উদাহরণ দিয়ে ভেঙে দেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, ২০১২-তে উত্তরপ্রদেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল সমাজবাদী পার্টি। কিন্তু ২০১৪-র লোকসভা ভোটে ক্ষমতায় আসে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকার। উত্তরপ্রদেশেও ৮০টি আসনের মধ্যে ৭৩টি আসন পেয়ে রাজ্যে জয়লাভ করে NDA।

কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানান পিকে। তবে, একই সঙ্গে এই জয়কে লোকসভা নির্বাচনের পূর্বাভাস ভেবে কংগ্রেসকে আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন ভোট কৌশলী।

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...