Friday, May 15, 2026

ইস্টবেঙ্গলে ক্রাউড ফান্ডিং, লাল-হলুদে কুয়াদ্রাতের সহকারী বিনো জর্জ

Date:

Share post:

নতুন চিন্তাভাবনা ইস্টবেঙ্গলের। বিদেশের ক্লাবগুলোর রাস্তায় হাঁটা শুরু করল লাল-হলুদ ক্লাব। ক্রাউড ফান্ডিং শুরু করতে চলেছে তারা। সমর্থকদের দেওয়া অর্থ ব্যবহার করা হবে ক্লাবের পরিকাঠামো থেকে ইউথ ডেভেলপমেন্টের কাজে। শুধু তাই নয়, ক্লাবের লগ্নিকারী সংস্থা চাইলে সিনিয়র দলের প্রয়োজনেও (দলগঠনের ক্ষেত্রেও) ক্রাউড ফান্ডিংয়ের অর্থ খরচ করা হবে। ক্রাউড ফান্ডিংয়ের জন্য একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছে ক্লাব।

প্রবাসী বহু ইস্টবেঙ্গল সমর্থক চান ক্লাবের তহবিলে অর্থ দান করতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকরা আবেদন জানাতেন এভাবে তহবিল সংগ্রহের জন্য। সেই আবেদনে সাড়া দিয়েই বুধবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রাউড ফান্ডিংয়ের জন্য নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ না করা হলেও ক্লাব কর্তা দেবব্রত সরকার বললেন, “আশা করি, যাঁরা ক্লাবকে ভালবেসে অর্থ প্রদান করবেন, তাঁরা নিজেদের বিচারবুদ্ধি মেনেই করবেন। যাঁরা অর্থ দান করবেন, তাঁদেরকে ক্লাবের তরফে বিশেষ শংসাপত্র দেওয়া হবে।”

এদিকে, ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে বিনো জর্জকেই রেখে দিচ্ছে ক্লাব। সহকারী কোচেদের বায়ো-ডাটা দেখে বিনোকেই পছন্দ করেছেন নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। শুধু তাই নয়, যুব দল নিয়ে ভালো কাজের পুরস্কার পেলেন বিনো। আগামী ২০২৬ সাল অবধি ইস্টবেঙ্গলে থাকছেন তিনি। এদিকে সূত্রের খবর, হায়দরাবাদ এফসির মিডফিল্ডার বোরা হেরেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সিভেরিও এবং বোরহার নাম ঘোষণা করে দিতে পারে ক্লাব। কলকাতা লিগ ও ডুরান্ড কাপ নিজেদের মাঠেই খেলতে চায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:ইডেনে কলকাতার বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামছে লখনৌ, বাগান সমর্থকদের সমর্থন চাইলেন ক্রুনাল

 

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...