Thursday, June 25, 2026

ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত: এগরা-কাণ্ড নিয়ে মোদি-শাহকে তো.প অভিষেকের

Date:

Share post:

এগরার বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে এবার কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, একশো দিনের টাকা না পেয়ে বাধ্য হয়ে এগরার বাজি কারখানায় যোগ দিয়েছিলেন। বিস্ফোরণে মৃত্যু হয় তাঁদের। এর দায় নরেন্দ্র মোদি-অমিত শাহ (Narendra Modi-Amit Shah) এড়াতে পারেন না বলে তীব্র আক্রমণ করেন অভিষেক। ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

“যে ২ মহিলা মারা গিয়েছেন, তাঁরা ১০০ দিনের কাজ করতেন। জবকার্ড হোল্ডার। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে পেট চালাতে বলে বাজি কারখানায় কাজ নিয়েছিল এর দায় কার!” প্রশ্ন তোলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”১০০ দিনের টাকা দিলে দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না। এই দু’জনকে হারাতাম না! বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি, ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই দুজন মহিলা বেঁচে থাকতে পারত, একশো দিনের টাকা পেলে।” এরপরেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”২ কোটি ৬৫ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে। নরেন্দ্র মোদি এসব কথা ভাবে না। আমাদের সরকার মানবিক। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হাজার টাকা দিই। আর আধার-প্যান সংযুক্ত করে ১০০০ টাকা কেড়ে নিচ্ছে মোদি সরকার।”

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...