Sunday, March 15, 2026

চলতি আইপিএল-এ কেন ব‍্যর্থ দল, কারণ জানালেন দিল্লির হেড কোচ পন্টিং

Date:

Share post:

বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫ রানে জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। সৌজন্যে রসৌওর দুরন্ত ইনিংস। ৮২ রানে অপরাজিত তিনি। তবে ম‍্যাচ জিতলেও, আইপিএল-এর প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছে দল। চলতি আইপিএল-এ একেবারেই ব‍্যর্থ দিল্লি। দলে কোচিং ডিপার্টমেন্ট একাধিক বড় নাম থাকলেও, নিজেদের মেলে ধরতে পারেনি দিল্লি। কেন ব‍্যর্থ দল? সেই নিয়ে মুখ খুললেন দলের প্রধান কোচ রিকি পন্টিং।

ম‍্যাচ শেষে পন্টিং বলেন,” আমরা বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাইনি। ঋষভ পন্থ চোটে রয়েছে। মিচেল মার্শ বিয়ের জন্য দেশে ফিরে গিয়েছিল। আনরিখ ব্যক্তিগত কারণে বেশ কয়েক দিন দেশে গিয়েছিল। সেই কারণে গোটা মরশুম জুড়ে প্রথম একাদশ ঠিক করতেই কেটে গেল। সঠিক কম্বিনেশন খুঁজে পেলাম না।”

দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পাশাপাশি ঘরের মাঠ নিয়ে অভিযোগ রয়েছে পন্টিংয়েরও। পন্টিং-এর মতে, ঘরের মাঠের সুবিধা অন্য সব দল যে ভাবে পেয়েছে সে ভাবে তাঁরা পাননি। এই নিয়ে তিনি বলেন,” ঘরের মাঠে সবাই নিজেদের শক্তি অনুযায়ী পিচ তৈরি করেছে। কিন্তু আমরা যে কয়েকটা ম্যাচ খেলেছি, সেখানে বার বার পিচের বদল হয়েছে। আমরা নিজেরাই পিচ দেখে অবাক হয়ে গিয়েছি। প্রতিপক্ষ সেই সুবিধা পেয়েছে। তার ফলে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারিনি।”

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন দিল্লির অধিনায়ক?

 

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...