Sunday, April 5, 2026

কেন্দ্রীয় বাহিনীর আড়ালে তৃণমূলের উপর হা.মলা, অভি.যোগের আঙ্গুল বিজেপির দিকে

Date:

Share post:

এগরার ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলের নামে তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে হা.মলা চালানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। বোমাবাজি আর গুলির জেরে উত্তেজনা ভগবানপুরে (Bhagabanpur)।

 

সূত্রের খবর ভগবানপুরের (Bhagabanpur) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ (Rabindranath Maiti) কয়েকজন বিজেপি নেতা ও কর্মীরা এদিন মিছিলের নামে পরিকল্পিত অশান্তি তৈরি চেষ্টা করেন।ভূপতিনগর থানার (Bhupati Nagar) পাউসি এলাকায় মিছিল পৌঁছতেই আচমকা সেখানে বোমাবাজির পাশাপাশি গুলির শব্দও শোনা যায় বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর আড়ালে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে গেরুয়া শিবির , এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের তরফ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের আটকানোর চেষ্টা হলে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী। দুর্যোগের আবহে আপাতত শুনশান এলাকা।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, “ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইঁট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে মানুষ লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।” বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হলেও রাজনৈতিক মহল মনে করছে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টায় এবং যে কোনও পরিস্থিতিতেই এনআইএ তদন্তের দাবিকে সোচ্চার করার লক্ষ্য নিয়েই এই ধরনের অশান্তি আর আতঙ্কের আবহ তৈরির চেষ্টা করছে বিজেপি।

 

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...