Monday, May 11, 2026

এগরা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Date:

Share post:

এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (Explosion at illegal Crackers factory in Egra)ঘটনায় মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। গত ১৬ মে, বেলা বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের সাহারা খাদিকুল (Khadikul) গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির তরফে NIA তদন্তের কথা বলা হলেও আদালত সেই পথে হাঁটেনি। এবার জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) গোটা ঘটনার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের (Government of West Bengal)কাছে রিপোর্ট তলব করল।

কমিশনের দাবি, গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী ওই গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি বাজি কারখানা চলছে। মোট ১৫ জন ওই কারখানায় কাজ করতেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজি কারখানা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দেহ। এই ঘটনায় মূল অভিযুক্ত ভানুর কটকের হাসপাতালে মৃত্যু হয়েছে। ডিজি, মুখ্যসচিবকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি সিআইডি এই ঘটনায় কতদূর এগিয়েছে সেই সম্পর্কিত তথ্য রিপোর্টে উল্লেখ করার কথা বলা হয়েছে। এদিকে পুলিশ ভানুর দুই সঙ্গী, তাঁর ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করেছে। এগরা থানার আইসিকেও বদলি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

 

Related articles

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...