Saturday, May 30, 2026

মরুরাজ্যে মরুঝড়ের মুখে কংগ্রেস: পাইলট-গেহলট সমর্থকদের মধ্যে হাতাহাতি

Date:

Share post:

রাজস্থানে শচীন পাইলট (Sachin Pilot) এবং অশোক গেহলট(Ashok Gehlot) সমস্যা ফের চরম আকার নিল। মরু রাজ্যে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে ‘বাকযুদ্ধ’ চলছিল এতদিন। এবার তাঁদের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হল রাস্তায়। রাজস্থান কংগ্রেসের এই অন্তরদ্বন্দ্বে চিন্তায় হাই কম্যান্ড।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জয়পুরে কংগ্রেসের (Congress) বৈঠকে দুই নেতার অনুগামীদের মধ্যে রীতিমতো কোন্দল শুরু হয়। মুহূর্তে তা হাতাহাতির রূপ নেয়। কংগ্রেসের তরফে এই এলাকার কর্মীদের মতামত জানানোর জন্য সভার আয়োজন হয়েছিল। সেটাই একপ্রকার রণক্ষেত্র আকার ধারণ করে। একাধিক কংগ্রেস কর্মী আহত হন। শেষে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

রাজস্থানে পাইলট-গেহলট দ্বন্দ্ব নতুন নয়, ২০২০ সালে রাজস্থানের তৎকালীন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন তাঁর অনুগামীরা। মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের পরিবর্তে পাইলটকে বসাতে চেয়ে আন্দোলন শুরু হয়। পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় পাইলটকে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে গেহলটের হাতেই। তবে হাইকম্যান্ডের হস্তক্ষেপেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দিন কয়েক আগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মুখ্যমন্ত্রী গেহলটকে তিনি দিন পনেরোর সময় দিয়েছেন। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

Related articles

রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

শতাব্দী প্রাচীন রেড রোডের নামাজে ইতি পড়েছে নতুন বিজেপির সরকারের আমলে। তারপরে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডের নামাজ...

কালবৈশাখীতে নিম্নমুখী তাপমাত্রা, শনিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস সত্যি করে শুক্রবারের হঠাৎ কালবৈশাখী কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমিয়েছে প্রায় পাঁচ...

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...