Monday, May 11, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের এগিয়ে রাখলেও, বিরাট ফ‍্যাক্টর, মনে করছেন পন্টিং

Date:

Share post:

আইপিএল-এর পরই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। যদিও এই ম্যাচে ভারতের পক্ষে বড় ফ্যাক্টর হবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছেন তিনি।

এই নিয়ে পন্টিং বলেন,” ম্যাচটা যদি ভারতে হত, তাহলে আমি বলতাম অস্ট্রেলিয়ার জেতা কঠিন ছিল। যদি অস্ট্রেলিয়ায় খেলা হত, তাহলে ভারতের পক্ষে কঠিন হত। ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ায় দুই দল সমান জায়গায়। কী রকম আবহাওয়া হবে আমরা জানি না। তবে ওভালে অস্ট্রেলিয়া একটু সুবিধা পেতে পারে। কারণ সেখানকার উইকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা মিলে যায়। ”

এরপরই পন্টিং বলেন,” আমার মনে হয়, এটি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের লড়াই হবে।”

এদিকে নিজের ছন্দে ক‍্যামব‍্যাক করেছেন বিরাট। টেস্ট ক্রিকেটে শতরানের পাশাপাশি একদিনের ক্রিকেট কিংবা চলতি আইপিএল শতরানের মুখ দেখেন কোহলি। নিজের সেরা ফর্মে রয়েছেন তিনি। তাই আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচে ভারতের পক্ষে বড় ফ্যাক্টর হবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছেন পন্টিং। এই নিয়ে তিনি বলেন,” আমি এক মাস আগে বিরাটের সঙ্গে কথা বলছিলাম যখন আমরা বেঙ্গালুরুতে খেলতে গিয়েছিলাম। আর ওর ব্যাটিং কেরিয়ার নিয়ে আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ও আমায় বলেছে যে ও মনে করছে ও নিজের সেরা জায়গায় ফিরেছে। বৃহস্পতিবার সেটা দেখা গিয়েছে। আইপিএলে দারুণ ছন্দে বিরাট। আমি নিশ্চিত ওর উইকেট অস্ট্রেলিয়ার বোলারদের জন্য সেরা পুরষ্কার হবে।”

আরও পড়ুন:শেষ ম‍্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশেষ জার্সি পরতে চলেছে দিল্লি, সোশ্যাল মিডিয়ায় বার্তা


 

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...