Monday, March 9, 2026

কর্নাটকের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া ও শিবকুমার

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া(Siddaramaiah)। পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের জয়ের অন্যতম কাণ্ডারি ডিকে শিবকুমার(DK Shivkumar) এদিন শপথ নিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ সহ সারা দেশ থেকে আমন্ত্রিত অবিজেপি মুখ।

কর্নাটক নির্বাচনে বিজেপিকে ল্যাজে-গোবরে করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কংগ্রেস। তবে জয় হাসিল করলেও সমস্যা বেঁধেছিল কার দখলে যাবে মুখ্যমন্ত্রীর কুর্সি তাই নিয়ে। ৭৫ বছর বয়সি প্রবীণ সিদ্দারামাইয়া, নাকি ভোট ম্যানেজার ডে কে শিবকুমার? দুই নেতাকে সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সিং সুরজেয়ালাদের। তবে শেষ পর্যন্ত সিদ্দারামাইয়াতেই শিলমোহর দেয় হাইকম্যান্ড। ঠিক হয় শিবকুমার সামলাবেন উপমুখ্যমন্ত্রীর পদ।

এদিকে শনিবারের এই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় কর্নাটক যেতে পারেননি মমতা। পরিবর্তে নিমন্ত্রণ রক্ষায় তাঁর বদলে রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত থেকেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

spot_img

Related articles

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...