Tuesday, June 23, 2026

গ্রেফ.তার বাংলাদেশের বিত.র্কিত গায়ক নোবেল!

Date:

Share post:

বাংলার রিয়ালিটি শো তে যত না জনপ্রিয় হয়েছিলেন, বাংলাদেশে (Bangladesh) একাধিক নেতিবাচক কাণ্ডের জেরে তার থেকেও বেশি সমালোচিত বিতর্কিত গায়ক মইনুল এহসান নোবেল (Mainul Ahsan Noble) । সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে মাতলামি করার অভিযোগ উঠেছিল আর এবার সরাসরি গ্রেফতারি। প্রতারণার অভিযোগে ঢাকা পুলিশের (Dhaka Police) তরফে গ্রেফতার করা হয়েছে গায়ক নোবেলকে (Singer Noble)।

সূত্র মারফত জানা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত সেখানে যাননি নোবেল। অগ্রিম টাকার পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা। শরীয়তপুরের এক হাইস্কুলের রি-ইউনিয়ন অনুষ্ঠানে গান না গাইতে যাওয়ায়, গত শুক্রবার তাঁর বিরুদ্ধে বাংলাদেশের মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়। নোবেলের নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। রবীন্দ্রনাথ থেকে নজরুল সকলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নোবেল। ব্যক্তিগত জীবনের কুৎসাও সমাজমাধ্যমের প্রকাশ্যে এসেছে। এবার প্রতারণার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন নোবেলকে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তাঁর জামিন হয়নি।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...