Saturday, May 16, 2026

অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেছিলাম! একি বললেন অনুরাধা পড়োয়াল?

Date:

Share post:

যে অরিজিৎ সিংয়ের গান শোনার জন্য অপেক্ষা করে বসে থাকেন সঙ্গীতপ্রেমীরা, যাকে একবার সামনে থেকে দেখতে হাজার হাজার টাকা খরচ করতে পারেন অনুরাগীরা, যার ঝুলিতে রয়েছে একগুচ্ছ পুরস্কার, সেই অরিজিৎ সিংয়ের গান শুনেই তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের গাওয়া গানের সমালোচনা করলেন বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়াল (Anuradha Paudwal)।

১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানটি গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উদাস। ২৬ বছর পর সেই গানটিরই রিমিক্স ভার্সন ব্যবহার করা হয় ‘হেট স্টোরি ২’ ছবিতে। গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। সেই সময় গানটি শুনে আতঙ্কিত হয়ে পড়েন অনুরাধা। এমনকি অরিজিতের গাওয়া ভুলতে নিজের গাওয়া গানটি বেশ কয়েক বার শুনতে হয় তাঁকে!

অনুরাধার কথায়, ‘‘আমাকে এক জন বলেন আজ ফির তুম পে গানটির রিমিক্স ভার্সান প্রকাশ্যে এসেছে। গানটি দারুণ জনপ্রিয় হয়েছে। কিন্তু যেই গানটা শুনি, আমি কেঁদে ফেলি। তার পর ইউটিউবে গিয়ে বেশ কয়েক বার নিজের গানটা শোনার পর শান্তি পেলাম।’’

একটা সময় হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের দাপট দেখিয়েছেন অনুরাধা। ১৯৭৩ সালে ‘অভিমান’ ছবিতে প্রথম কন্ঠ দিয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নহি’, ‘সড়ক’, ‘দিল’, ‘বেটা’ এবং ‘সাজন’-এর মতো ছবিতে সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন সেরা গায়িকার তকমা। প্লেব্যাক সিঙ্গিং এর পাশাপাশি তিনি মন দিয়েছিলেন ভক্তিগীতিতেও। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জিতে নিয়েছিলেন শ্রোতাদের মন।

আরও পড়ুন- উত্তর সিকিমে ধস! আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...